1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুশীল রাজবংশী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গণেশ (২২) নামে এক কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। ২ নভেম্বর শনিবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ১ নভেম্বর শুক্রবার দিনগত রাতে সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সুশীল রাজবংশী সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার মৃত রঞ্জিত রাজবংশী ছেলে। অপরদিকে আটক গণেশ একই এলাকার সুশীল রাজবংশীর ছেলে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রাতে সুশীল রাজবংশী একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় গণেশ প্রকাশ্যে একটি ছুরি নিয়ে ঘুরছিলেন। সে সময় সুশীল তাকে ছুরি নিয়ে ঘুরতে নিষেধ করেন। এতে গণেশ উত্তেজিত হয়ে সুশীলের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় সুশীলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে সুশীলের মরদেহ উদ্ধার করে। ঢাকা জেলা অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড ট্র্যাফিক) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গণেশকে শাসন করায় সুশীলকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং এতে সুশীলের মৃত্যু হয়েছে। পরে তাৎক্ষণিক পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গণেশকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :