1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে ছাত্র-জনতা হত্যার ৮ মামলায় ইউপি চেয়ারম্যান সেলিম গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার আট মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাভার থানার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ৩০ অক্টোবর বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সেলিম মণ্ডল সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। তিনি সাবেক সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে র‌্যাবের একটি টিম সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করে। পরে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়। সাভার থানার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল ) শাহীনুর কবির বলেন, র‌্যাবের একটি টিম মিরপুরে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করেছে। পরে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়। সেলিমের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় আটটি মামলা আছে। তবে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এছাড়াও সেলিমের বিরুদ্ধে নিজের স্ত্রীকে হত্যার মামলাও আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :