1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সাভারে চাঁদাবাজীর অভিযোগে ৪ ভুয়া ডিজিএফআই সদস্য আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে ডিজিএফআই-এর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করায় ৪ ভুয়া ডিজিএফআইএর সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার পুলিশ টাউন এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় সাভার মডেল থানা পুলিশ।আটককৃতরা হলো, গোপালগঞ্জের নিতাই মন্ডলের ছেলে হাবিব (৫০), যশোরের মৃত সামাদ বিশ্বাসের ছেলে ভুয়া ডিজিএফআইএর ক্যাপ্টেন মিজান (৫৫), মিরপুর কালাপানি এলাকার মৃত জমির আলীর ছেলে ড্রাইভার মোঃ নাছির (৩৫) ও নড়াইল সদর এলাকার শাকিল শিকদারের ছেলে ও আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কথিত রিপোর্টার কাদের সিকদার (৪২)। এঘটনায় তাদের দলনায়ক ইয়াজ উদ্দিন মন্টু ও তার সহযোগী মানিক পলাতক রয়েছে। ভুক্তভোগী আব্দুল কাইয়ুম বলেন, ডিজিএফআইএর ক্যাপ্টেন মিজান পরিচয় দিয়ে আমার কাছে ১ লাখ টাকা চায়। আমি বলছি আমার কাছে এতো টাকা নাই, ১০ হাজার টাকা আছে। পরে ২০ হাজার টাকা চাইলে আমি ১০ হাজার টাকা দিছি। বাকি টাকা ৭ দিন পরে দিতে বলেন। শামীম নামে অপর ভুক্তভোগী অটো রিক্সার গ্যারেজ মালিক বলেন, আটককৃতরা ডিজিএফআইএর সদস্য পরিচয় দিয়ে অবৈধ অটোরিক্সা কেন চালাই এজন্য ৫ লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে না চাইলে তারা বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। আমি আটককৃতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবো। সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ফারুক হোসেন পারভেজ বলেন, জোড়পুলে আমাদের কিছু জমি আছে, যেটা আমার দাদার সম্পদ। আমার এক চাচা ভুয়া ডিজিএফআইদের ঠিক করেছে আমাদের হয়রানি করার জন্য। আটককৃতরা ফোন করে বলেন, ঢাকা হেডকোয়ার্টাস থেকে ডিজিএফআইএর অফিসার বলছি। আপনাদের জমি নিয়ে ঝামেলা আছে। সেগুলো ছেড়ে দিতে হবে। আমি বলছি, আমার দাদার জায়গা আমি ছেড়ে দিবো কেন। পরে বলে আপনারা আসেন, কাগজপত্র নিয়ে বসেন কাগজপত্রগুলো শর্ট আউট করে দিচ্ছি। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে ফোন করে আমাদের জমিতে গেছে। নগদ ১ লাখ টাকা চাইছে এবং আমার বাবাকে বলছে ৭ দিনের টাইম দিলাম। এরমধ্যে আমাদের সাথে মিট না করলে আপনাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে। সাভার চামড়া শিল্প নগরী ফাঁড়ির ইনচার্য সিরাজুল ইসলাম সবুজ বলেন, প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়ার সময় ভুক্তভোগী জনতা, পুলিশ ও ডিজিএফআই সদস্যদের সহযোগিতায় চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :