1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারের বনগাঁও এলাকা থেকে ১৯.৫৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। ১৯ মে রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র‍্যাব: ৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে শনিবার দিবাগত রাতে র‌্যাব: ৪-এর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন – মো. তফাজ্জল হোসেন (৫২), মোছা. পারভিন আক্তার (৪২) ও ছাবিনা (৪৪)। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বর্তমানে তারা সাভারে ভাড়া বাসায় থেকে মাদক কেনা-বেচা করতো। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বনগাঁও এলাকায় আভিযান চালিয়ে ১৯.৫৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি আরও জানায়, তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ও গাঁজা সগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :