1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে কৃষ্ণ সরকারের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভার পৌরসভা এলাকায় ছুরিকাঘাত করে ফটোগ্রাফার কৃষ্ণ সরকারকে (৪০) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবার। ৩ জুন শুক্রবার বিকেলে সাভার পৌরসভার আরাপারা বটতলা এলাকায় সাভারের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি করা হয়। এ সময় বক্তারা বলেন, সাভার পৌরসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি হয়েছে। গত কয়েক মাসে নানা অপকর্মসহ হত্যার মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষ্ণকে ছুরিকাঘাতে হত্যা করেছে নয়নসহ আরও কয়েকজন। এই নয়নসহ তার সহযোগীদের জন্য দ্রুত বিচারের আওতায় এনে তাদের আগামী এক সপ্তাহের ভেতর গ্রেফতারের আল্টিমেটামসহ ফাঁসির দাবি করেন তারা। নিহত কৃষ্ণর স্ত্রী জয়া সরকার বলেন, যারা আমার স্বামীকে মেরেছে তাদের দ্রুত বিচার চাই। তাদের সবার ফাঁসি চাই। আমার ছেলেটা এতিম হয়ে গেল। স্থানীয় বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন মিলন বলেন, আজ কৃষ্ণ সরকারের মা, বিধবা স্ত্রী ও তার ছেলেকে কে দেখবে? এই পরিবারের পাশে দারাতে সাভার উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সংসদ সদস্যের কাছে দাবি করছি। কারণ কৃষ্ণই ছিল এই পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষ। তিনি আরো বলেন, পুলিশ প্রশাসন যেন দ্রুত আসামিদের আটক করে শাস্তির ব্যবস্থা করেন। তাহলে এই পরিবার একটু হলেও শান্তি পাবে। প্রসঙ্গ, গত ৩০ মে সোমবার রাত ১০টার দিকে সাভার পৌরসভা এলাকার আরাপাড়া জমিদার বাড়ি পুকুর পাড়ে তাকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে মঙ্গলবার কৃষ্ণ মারা যান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :