
সংবাদ রিপোর্ট: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ঢাকা-২ (কেরানীগঞ্জ ও সাভারের একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন ঢাকা জেলা উত্তর আইনজীবি কল্যান সমিতির নেতৃবৃন্দরা। ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঢাকা জেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি ও এডিশনাল পিপি মোঃ নাজিম উদ্দিন এর নেতৃত্বে নেতারা গণসংযোগ করে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় আইনজীবী নেতারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। গণসংযোগে ঢাকা জেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি ও এডিশনাল পিপি মোঃ নাজিম উদ্দিন বলেন, আমান উল্লাহ আমান গণঅভ্যুত্থানের কিংবদন্তি ছিলেন। তিনি দেশে চার চারবার জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয় হয়েছে। তৎকালীন সময় তিনি দেশ, জাতি ও মানুষের কল্যাণ কাজ করে গিয়েছে। তার সংসদীয় আসন কেরানীগঞ্জ ও সাভারের এক অংশে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। এবার জাতীয় নির্বাচনে তিনি নির্বাচিত হলে জনগণের আরো উন্নয়ন করবে। এ সময় অ্যাডভোকেট মোজাম্মেল হকের আয়োজনে গণসংযোগে আরো উপস্থিত ছিলেন – অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকেট রিপন আলী,অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ প্রমুখ।
Leave a Reply