1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

সাভারের সড়কে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

  • আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩

মোঃ শাহীন: সাভারে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন৷ এসময় পরিবহন ও সড়কে চলাচলে নানা অসংগতি থাকায় ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেন। ৫ জুলাই বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত৷

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল শহীদুল ইসলাম সোহাগ বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা কর্তৃক নির্দেশে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫ এবং ৯২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটর সাইকেলে চালক সহ ২ এর অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোট ১৬ টি মামলায় ৬১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়। একই সাথে গাড়ির চালক এবং যাত্রীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়।জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :