
সংবাদ রিপোর্ট : সারাদেশের ন্যায় সাভারেও তৃণমূল থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম পাঠানো হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রে। ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সভা করেন সাভার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। এসময় ভাকুর্তা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন নিরঙ্কুশ সমর্থন পেলেও বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন পাননি কারো সমর্থন। অতঃপর নিজেই নিজের প্রস্তাবক এবং সমর্থক হন। বর্তমান চেয়ারম্যান-এর এ অবস্থা নিয়ে সেখানে হাস্যরসের সৃষ্টি হয়। আনোয়ার হোসেন সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য বটে।
Leave a Reply