1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

পরীমণির উপস্থাপনায় ‘তারার মেলা’

  • আপডেট সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান। অনুষ্ঠানে থাকছে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে বিশেষ র‌্যাম্প শো। এছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা থাকছে ঈদের এ বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শতাধিক সংবাদ পাঠক-পাঠিকা, ঘোষক-ঘোষিকা ও উপস্থাপক-উপস্থাপিকার সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান বিশেষমাত্রা যোগ করেছে অনুষ্ঠানটিতে।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ৪ দিন ব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর একক সংগীতানুষ্ঠান ‘গানে গানে আনন্দ’। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে খ্যাতিমান রাজনীতিবিদদের নিয়ে ঈদের বিশেষ আয়োজন ‘ঈদ আড্ডা’। ঈদের দ্বিতীয় দিন ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে সালহা খানম নাদিয়া ও আরফান অভিনীত নাটক ‘তেলেসমাতি’। বিশেষ শিশুতোষ নাটক ‘বন্ধুভূত’ প্রচারিত হবে বিকাল সাড়ে ৪টায়। রাত সাড়ে ১০টায় ‘গানে গানে আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন দেশের লালনকন্যা ফরিদা পারভীন। এছাড়া ঈদের দ্বিতীয় দিনে জাদু বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘এক পলকে’, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ এবং বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঘুঙুর’ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হবে।

ঈদের তৃতীয় দিন দুপুর ১২টায় প্রচারিত হবে আঞ্চলিক গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গহীনের গান’। হারানো দিনের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এত সুর এত গান’ প্রচারিত হবে বিকেল সাড়ে ৩টায়। রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে কণ্ঠশিল্পী রবি চৌধুরীর একক সংগীতানুষ্ঠান। এছাড়া এদিন শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ, এলো খুশির ঈদ’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :