1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

পরিচয় মিলেছে আশুলিয়ায় পাওয়া মস্তকহীন খণ্ডিত নারীর মরদেহের

  • আপডেট সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মস্তকহীন তিন খণ্ডিত নারীর মরদেহের পরিচয় পেয়েছে পুলিশ। ৪ অক্টোবর রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির নিহত ওই নারীর পরিচয় নিশ্চিত করেন। উদ্ধার হওয়া খণ্ডিত নারীর মরদেহেটি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা বাজার ইসলামপুর এলাকার হাসিবরের মেয়ে লাভলী আক্তারের (২৮)। তিনি গাজীপুর জেলার কোনাবাড়ি থানার পল্লী বিদ্যুৎ এলাকায় স্বামী ওমর ফারুকের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় বের করা হয়েছে। এছাড়াও পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি কে বা কারা করেছে তার তদন্ত হচ্ছে। পাশাপাশি ওই নারীর খণ্ডিত মস্তক উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। উল্লেখ্য, ৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকায় বাবুল মোল্লার হালিমের দোকানের পাশ থেকে দুইটি কার্টুন বক্সের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহের তিনটি খণ্ড উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :