1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

ধামরাইয়ে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে বাবা-ছেলে নিহত

  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানচালক। ২ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার কয়লা গ্রামের মো. মহিদুল (৪২) ও তার ছেলে আব্দুল্লাহ (১০)।আহত পিকআপ ভ্যানচালক বগুড়া জেলার মো. সাগর মিয়া (৩৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ধামরাই ফায়ার সার্ভিস জানায়, ফ্রিজ নিয়ে পিকআপ ভ্যানে করে গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাচ্ছিলেন বাবা-ছেলে। তারা ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যান থেকে বাবা-ছেলে রাস্তায় ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা আরেকটি পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান বাবা। এ সময় পিকআপ ভ্যানচালক সিটে আটকা পড়লে ফায়ার সার্ভিস তাকে ও আব্দুল্লাহকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :