1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

ধামরাইয়ে জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছেন কৃষকরা। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবা দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আমতা ইউনিয়নের বড় নারায়নপুর এলাকার প্রায় অর্ধ শতাধিক কৃষক এ মানববন্ধন করেন। মানববন্ধনে কৃষকরা জানান, স্থানীয়দের প্রলোভনে ফেলে জমির মাটি কিনে তা এস্কেভেটর দিয়ে গভীর করে কেটে ইট ভাটায় দিচ্ছে একটি চক্র। ২০-২৫ ফুট গভীর করে মাটি কাটায় কৃষি জমির মাটি ভেঙে পড়ছে। ফলে অন্যরাও মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এসব বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে অভিযোগ দেন কৃষকরা। তবে তাতেও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা মানববন্ধন করছেন। মানববন্ধনে কৃষক সোলায়মান বলেন, এ ইউনিয়নের কৃষকরা ধান, মরিচ, সরিষা, পাট ও শাকসবজি উৎপাদন করছে। কিন্তু স্থানীয় একটি চক্র এসব ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। স্থানীয় কয়েক জন অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ কাজ বন্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ কামরুল ইসলাম নামে এক কৃষক বলেন, আমাদের গ্রামের মধ্য দিয়ে পাকা সড়ক, প্রাথমিক বিদ্যালয়সহ নানা স্থাপনা রয়েছে। দিনভর মাটির ট্রাক চলাচল করায় পুরো এলাকা ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে। আবার জমিগুলোও দিনদিন গভীর খাদে পরিণত হচ্ছে। এজন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তিনি। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজওয়ার ইবনে সাকাপি সাজ্জাদ বলেন, ‘আমি জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে আছি, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :