1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ঢাকা-১৯ আসনে আট প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ সংসদীয় আসনে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এরমধ্যে ছয় জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী, বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত হয়। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাদের মধ্যে ৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন। ঢাকা-১৯ আসনে মোট ভোটার উপস্থিতি ছিল ৪৫ দশমিক ৪৩ শতাংশ। মোট প্রদত্ত ভোটের মধ্যে ৫ হাজার ৪৮৭টি বাতিল হওয়ায় বৈধ ভোট গণ্য হয় ৩ লাখ ৩১ হাজার ৩৮৯টি। প্রয়োজনীয় ভোটের সীমা সাড়ে ১২ শতাংশ হারে ছিল ৪১ হাজার ৪২৩ দশমিক ৬৩। এই সীমার নিচে ভোট পেয়েছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী শেখ শওকত হোসেন ৬৮৪ ভোট, লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিপি) ছাত্রা প্রতীকে চৌধুরী হাসান সারওয়ার্দী ৬৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মোহাম্মদ ফারুক খান ১০ হাজার ৫৪৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকে ৬৪৪ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে মো. কামরুল ইসলাম ২১৩ ভোট, জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে মো. বাহাদুর ইসলাম ২ হাজার ৪০৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নিয়ন অনুসারে জামানত ফেরত পাওয়ার জন্য সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হবে। এতে যারা সাড়ে ১২ শতাংশ ভোটের নিচে পেয়েছেন, তাদের জামানত বাজেয়াপ্তের তালিকা উপজেলায় আসবেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :