1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

ডি মারিয়া কি খেলতে পারবেন? যা জানালেন কোচ

  • আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : ডি মারিয়া কি খেলতে পারবেন? যা জানালেন কোচ অ্যাঞ্জেল ডি মারিয়া কি ফিট আছেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ডিসেম্বর শনিবার শেষ ষোলোর লড়াইয়ে তিনি কি খেলতে পারবেন? পোল্যান্ড ম্যাচের সময়ই তাকে কিছুটা অস্বস্তিতে দেখা গিয়েছিল। আর্জেন্টিনা কোচ লিওনের স্কালোনি ম্যাচের এক পর্যায়ে তার বদলি নামান। এরপর জানা যায়, পেশিতে কিছুটা টান পড়েছে তারকা এই উইঙ্গারের। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া ম্যাচের আগে কোচের কাছে সাংবাদিকরা জানতে চান, ডি মারিয়া আসলে কতটা ফিট আছেন? এএম জবাবে স্কালোনি কিছুই পরিষ্কার করেননি। শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল ছিল অস্ট্রেলিয়াকে নিয়ে বিশ্লেষণ করার দিন। আজ বিকেলে আমরা অনুশীলনের পর পরিষ্কার একটা ধারণা পাব। অনুশীলনের পর দল নিয়ে সিদ্ধান্ত নেব। ডি মারিয়া এবং অন্য খেলোয়াড়রা কতটা ফিট, দেখে দল করব। যদি সে (ডি মারিয়া) ফিট হতে পারে, খেলবে।’ কোচের কথায় পরিষ্কার, ডি মারিয়ার ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। লেফট-ব্যাক মার্কুস আকুনাকেও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে বদলি করেছিলেন কোচ। তবে স্কালোনি জানালেন, অন্য কোনো সমস্যা নয়, হলুদ কার্ডের কারণেই তিনি তুলে নিয়েছিলেন আকুনাকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :