1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

গরুর কলিজা ভুনার সহজ রেসিপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

রেসিপি ডেস্ক: গরুর কলিজা খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আয়রন সমৃদ্ধ এই খাবার শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। গরুর কলিজা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। বিশেষ করে কলিজা ভুনার নাম শুনলেই জিভে পানি চলে আসে অনেকেরই। জেনে নিন ঝটপট কলিজা রান্নার সহজ রেসিপি সম্পর্কে- উপকরণ

১. গরুর কলিজা ১ কেজি

২. পেঁয়াজ কুচি আধা কাপ

৩. পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ

৪. আদা বাটা ১ চা চামচ

৫. রসুন বাটা ১ চা চামচ

৬. গরম মসলা পাউডার ১ চা চামচ

৭. এলাচ ৩/৪টি

৮. সয়াবিন তেল আধা কাপ

৯. লবণ স্বাদমতো

১০. হলুদ গুঁড়া ১ চা চামচ

১১. মরিচ গুঁড়া ১ চা চামচ

১২. জিরা গুঁড়া ১ চা চামচ

১৩. ধনিয়া গুঁড়া ১ চা চামচ

১৪. তেজপাতা ২টি

১৫. দারুচিনি ২ টুকরো ও

১৬. কাঁচা মরিচ ৬/৭টি।

পদ্ধতি

প্রথমে গরুর কলিজা কেটে গরম পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। গরম পানি দিয়ে কলিজা কয়েকবার ধুয়ে চালনিতে ছেঁকে রাখতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে এবার বাটা মসলা, গুঁড়া মসলা, লবণ সব দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কলিজা দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে গেলে ঢাকনা সরিয়ে আবার অল্প পানি দিয়ে আস্ত কাঁচা মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ঢেকে দিতে হবে। কলিজা সেদ্ধ হয়ে পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে গরুর কলিজা রান্না। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই পদ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :