
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় জমকালো আয়োজনে চ্যানেল আই এর ২৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা,আলোচনা-সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ক চ্যানেল আই এর ঢাকা জেলা প্রতিনিধি জাকির হাসানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত আশুলিয়া প্রেসক্লাবের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা শেষে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় চ্যানেল আই এর জন্মদিনের অনুষ্ঠানে আশুলিয়া প্রেসক্লাবে সভাপতি মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে ও জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান। ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, চ্যানেল আই মানেই হৃদয়ে বাংলাদেশ এই কথার সাথে কিন্তু চ্যানেল আই এর কার্যক্রমের মিল আছে। বাংলাদেশের ধান,নদী,খাল,বন,সাগর প্রকৃতি নিয়ে তাদের পরিবেশনা সমৃদ্ধ করেছে। আজকে কৃষি জাগরণ হয়েছে বাংলাদেশে কৃষির যান্ত্রিক করণীয় হয়েছে কৃষির আধুনিক পদ্ধতি গুলো আসছে এগুলো কিন্তু চ্যানেল আই এর সনামধন্য শায়েখ শিরাজ সাহেবের প্রচেষ্টায় হয়েছে। তিনি আরও বলেন, আমরা আজ আনন্দিত যে চ্যানেল আই এর জন্মদিনে উপস্থিত হতে পেরেছি। চ্যানেল আই আজ তার নিরপেক্ষ সং সাহসী সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আমি নিজেও চ্যানেল আই’য়ে অনেক প্রোগ্রাম করেছি সেখানে দেখেছি তারা সততা সাহসীকতা আর নিরপেক্ষতা বজায় রেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর মুক্তি যুদ্ধের ও বাংলাদেশের চেতনা কে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। চ্যানেল আই আমাদের সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আমি জাকির হাসানের মাধ্যমে চ্যানেল আই কে বলতে চাই য আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন টোয়েন্টিফোর্টি ওয়ান দিয়েছে এটা বাস্তবায়নের জন্য তার পাশে তাকে উৎসাহ দিয়ে আপনারা কাজ করে যাবেন। এই মূহুর্তে আমাদের দরকার উন্নত বাংলাদেশ। এই মূহুর্তে সব চেয়ে দরকার ক্ষুধা মুক্ত দারিদ্র্য মুক্ত বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক শহীদুল্লাহ মুন্সি, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস পালোয়ান, সদস্য জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হারুন ভান্ডারী, ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ প্রমুখ।
Leave a Reply