1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

আশুলিয়ায় ২ কেজি গাঁজাসহ নারী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় থেকে ২ কেজি (দুই) গাঁজাসহ সীমা আক্তার (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩১ মার্চ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, ৩০ মার্চ বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানাধীন বলিভদ্র এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সীমা আক্তার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাইপাইল নতুন পাড়া এলাকার মো. শরাফত আলীর মেয়ে তার স্বামীর নাম আব্দুল্লাহ। বর্তমানে তিনি আশুলিয়ার মধুপুর এলাকায় ভাড়া থাকতেন। ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে সীমা আক্তার নামে ওই নারীকে আটক করে। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গতকাল রাতে আশুলিয়া থানা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :