1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

আশুলিয়ায় ২২৪ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ২২৪ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের মো. পলাশ আলী (৩২), মো. মিরাজ (২৫), কুড়িগ্রামের মো. মিলন মিয়া (২৯) ও রংপুর জেলার মো. কৌশিক বাবু (২১)। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি সোমবার ও ২৯ জানুয়ারি রবিবার আশুলিয়ার বলিভদ্রবাজার ও শ্রীপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ২২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করেন। পরে সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিল। আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :