
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ মফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন দোসাইদ কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহানাজ বেগম (৩৫), মোঃ সুমন (৩৬), মহিন (৩০) এবং মোঃ মিলন শেখ (৩০)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply