1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

আশুলিয়ায় মুক্তিপণের দাবিতে শিশুকে হত্যা, গ্রেফতার ৩

  • আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে সিনথিয়া নামে ছয় বছরের এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ জানুয়ারি রবিবার রাত ৮টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার ও আসামিদের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাচিব সিকদার। এরআগে গত ৪ জানুয়ারি নিখোঁজ হয় সিনথিয়া। পরে ৫ জানুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। ৭ জানুয়ারি তিনজকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের তথ্যের ভিত্তিতে রবিবার রাতে আশুলিয়া থানাধীন খেজুর বাগান এলাকার সুয়েরেজ সংযোগের উপর থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিনথিয়া নিলফামারী জেলার পঞ্চপুকুর গ্রামের মোঃ জসিনুরের মেয়ে। সিনথিয়া তার পরিবারের সঙ্গে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় নুর সরকারের বাড়িতে ভাড়া থাকত। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হয় সে। পরের দিন এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি নিখোঁজের ডায়েরি করলে সেদিন রাতে মুক্তিপণ দাবি করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়ার খেজুর বাগান এলাকা থেকে অপহরণকারী কাদের ও তার বাবা-মাকে গ্রেফতার করে র‌্যাব। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী রোববার রাতে খেজুর বাগান এলাকায় একটি সুয়ারেজ থেকে শিশু সিনথিয়ার লাশ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাচিব বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা, মুক্তিপণ না পেয়ে শিশু সিনথিয়াকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ৯ জানুয়ারি সোমবার র‌্যাব-৪ মিরপুর কার্যালয়ে একটি ব্রিফিং করবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :