1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :

আশুলিয়ায় নাশকতার মামলায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

আশুলিয়া প্রতিনিধি :আশুলিয়ায় নাশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবুসহ বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে ১৬ মার্চ বুধবার রাতে বাদী হয়ে মামলাটি করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়। গ্রেপ্তার আসামিরা হলেন আশুলিয়ার ঘুঘুদিয়া গ্রামের মো. নবী হোসেনের ছেলে শাহিন মিয়া (২৪), মোসলেম উদ্দিনের ছেলে মো. সোহান (২০), মো. জজ আলীর ছেলে মো. মালেক (৩৫), শেহের আলীর ছেলে মো. জসিম (৪৮)। মামলার পলাতক আসামিরা হলেন জিরাবো এলাকার মৃত দেওয়ান ইদ্রিসের ছেলে দেওয়ান মো. সলাউদ্দিন বাবু (৬০), আব্দুর মালেকের ছেলে সোবাহান ও জহিরুল, মৃত রফিক মাতবরের ছেলে হাবিবুর রহমান (৪২), চাকল গ্রামের মৃত আবদুল্লাহের ছেলে আবদুস সালাম (৫০), মৃত তালেবর প্রামাণিকের ছেলে আব্দুল হাই আবু তারু মাদবর (৫৮), পানধোয়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে কাজিম উদ্দিন (৪৫) ও গোকুলনগর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে আজিজুল হক আয়জল (৫৮)। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আশুলিয়ার ঘুঘুদিয়ায় নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সমবেত হয়ে রাস্তা বন্ধ করে দেন বিএনপি নেতারা। ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই পরিকল্পনা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালানো হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হলে চারজনকে আটক করে পুলিশ। এ সময় বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে রাতে মামলা হলে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :