1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দেয়াল ধস, দগ্ধ ৫

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিষ্ফোরণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। ১৮ জুন বুধবার সকালে নিশ্চিতপুর মন্ডল মার্কেট বাধিয়ারপাড় মহল্লায় জুয়েল আহমেদের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—জাহানারা (৫০) ৬৮ শতাংশ, জুয়েল (২২) ৬ শতাংশ, শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহরুল (৩০)। প্রতিবেশীরা জানান, সকালে জাহানারা ঘুম থেকে উঠে রান্না করতে যান। এ সময় চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ বিষ্ফোরণ ঘটে এবং দেয়াল ধসে পড়ে। এরপর তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসাফ-উদ-দৌলা-রিজভী ঢাকা পোস্টকে বলেন, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে পাঁচজন এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু সায়েম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। তখন এক নারী রান্না করার জন্য চুলায় আগুন দিতে গেলে জমে থাকা গ্যাস বিষ্ফোরণ হয়। এতে কয়েকজন দগ্ধ হয়েছেন। তবে গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :