1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

আশুলিয়ায় গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি ভবনের লিফটের জন্য তৈরি অরক্ষিত গর্তে জমে থাকা পানিতে পড়ে ফাতেমা নামের চার বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ও এর সঙ্গে সংশ্লিষ্টরা। ২ এপ্রিল রবিবার দুপুরে আশুলিয়ার পানধোয়া এলাকার রোজ কন্সট্রাকশন হোমস লিমিটেড নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা ওই এলাকার মৃত মো. ফিরোজের মেয়ে। একই এলাকায় তার নানা নুরুল ইসলামের বাড়িতে মায়ের সঙ্গে থাকতো ফাতেমা। দুই ভাই ও এক বোনের মধ্যে ফাতেমা ছিল ছোট। প্রত্যক্ষদর্শী মো. নজরুল জানান, ভবনটির ছাদ ঢালাই হলেও চারপাশ খোলা। লিফটের জন্য গভীর গর্ত খোঁড়া হলেও সেট অরক্ষিত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই গর্তে পানি জমেছিল। আজ ফাতেমা নামের ওই শিশুটিও ভবনের নিচে খেলা করছিল। ফাতেমা হঠাৎ অসাবধানতাবশত ওই গর্তে মধ্যে পড়ে যায়। পরে আশপাশের লোকজনের চিৎকারে শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির স্বজন হাসনাহেনা নুপুর বলেন, হাউজিং কোম্পানির লোকজন কোনো ধরনের সুরক্ষা ছাড়াই অনেক দিন ধরে ওই ভবনটা নির্মাণ করছে। রাস্তার মধ্যে যত্রতত্র তারা রড, লোহা, পেরেক এসব ফেলে রাখে নির্মাণকাজ করে আসছে। অরক্ষিত হাউজে খেলতে গিয়ে এর আগেও চারজন শিশু পড়ে আহত হয়েছিল। অনেকবার রিয়েলএস্টেট কোম্পানির লোকজনকে জানালেও বিষয়টি তারা গুরুত্ব দেয়নি। এর কারণে আজ অকালে একটা শিশুর প্রাণ গেল। তিনি আরও জানান, ফাতেমার বাবা কিছু দিন আগে মারা গেছে। দুই ভাই ও এক বোনের মধ্যে ফাতেমা ছিল ছোট। ফাতেমার পরিবার অনেক অসহায়। এ ঘটনার পর থেকেই পলাতক হাউজিং কোম্পানির লোকজন। আমরা এ ঘটনার বিচার চাই। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নির্মাণধীন ভবনের লিফটের হাউজে পানি জমেছিল। হাউজের পানিতে ডুবেই ওই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :